মাস্কের গ্রোক-২ এআই চ্যাটবট বিনামূল্যে ব্যবহারের সুযোগ

১৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৫  

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই ঘোষণা করেছে যে, তাদের নতুন সংস্করণের গ্রোক-২ এআই চ্যাটবট এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহারকারীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। খবর রয়টার্স।

স্টার্টআপটির একটি ব্লগ পোস্টে বলা হয়েছে, “প্রিমিয়াম এবং প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা সর্বদা উচ্চতর ব্যবহারের সীমা উপভোগ করবেন এবং ভবিষ্যতে যেকোনো নতুন ফিচার সবার আগে ব্যবহার করতে পারবেন”।

এক্সএআই আরও জানিয়েছে, তারা কয়েক সপ্তাহ ধরে গ্রোক-২ মডেল গোপনে পরীক্ষা করেছে। এবার সেটি সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হলো।

ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন এই উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

ডিবিটেক/বিএমটি